বিএনপি এখন মেজরিটি, সংসদে যা ইচ্ছা তাই করতে পারে: হাসনাত
বিএনপি সরকারের তীব্র সমালোচনায় হাসনাত আব্দুল্লাহ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বিএনপি সরকারের তীব্র সমালোচনা করেছেন। রোববার রাতে ফেসবুক লাইভে প্রায় ৫২ মিনিট বক্তব্য দেন তিনি।
তিনি বলেন, বাংলাদেশ যে পথে এগোচ্ছে, তা সুখকর বার্তা দিচ্ছে না। পুলিশ সংস্কার নিয়ে হতাশা প্রকাশ করে তিনি জানান, এই গুরুত্বপূর্ণ কমিশনের প্রস্তাব এখনো সংসদে তোলা হয়নি।
ঋণখেলাপি প্রসঙ্গে হাসনাত বলেন, অর্থমন্ত্রী আমির খসরু সংসদে শীর্ষ ২০টি ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা দিয়েছেন, যার মধ্যে নয়টিই এস আলম গ্রুপের। তিনি অভিযোগ করেন, তাদের আবার ব্যাংকে ফেরানোর জন্য আইন পাস করা হয়েছে।
জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, আত্মত্যাগ হয়েছিল রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের জন্য, কিন্তু সেই সংস্কার বাস্তবায়ন হচ্ছে না।
বিএনপি মন্ত্রীদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তিনি বলেন, তার এলাকার বাজেট বা উন্নয়ন বন্ধ করে দিলেও তিনি জনগণের সমর্থনের ওপর আস্থা রাখেন।
