অধিবেশন চলাকালেই হাসনাতের ৩ শব্দের পোস্ট, মুহূর্তেই ভাইরাল

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেওয়া শুরু করলে বিরোধী দলের তীব্র প্রতিবাদের মুখে পড়েন। এক পর্যায়ে বিরোধী দলের সদস্যরা অধিবেশন থেকে ওয়াক আউট করেন।

হাসনাত আব্দুল্লাহর পোস্ট

ওয়াক আউটের পর নিজের ফেসবুক আইডিতে তিন শব্দের একটি পোস্ট দিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। ওই পোস্টে তিনি লিখেছেন, ‘Get out Chuppu.’

সংসদে পরিস্থিতি

এদিন জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রপতিকে বক্তব্য প্রদানের আমন্ত্রণ জানালে বিরোধী দলের সংসদ সদস্যরা তাদের আসন থেকে দাঁড়িয়ে যান। এ সময় তারা ‘জুলাইয়ে গাদ্দার’ লেখাসংবলিত লিফলেট তুলে ধরেন। স্পিকার তাদের শান্ত থাকার আহ্বান জানালেও হট্টগোল বাড়তে থাকে।

এক পর্যায়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেওয়া শুরু করলে বিরোধী দলের এমপিরা স্লোগান দিতে থাকেন। তাদের অনেককে ‘গেট আউট চুপ্পু’ বলে স্লোগান দিতে দেখা যায়। রাষ্ট্রপতি তার বক্তব্য অব্যাহত রাখলেও বিরোধীদলীয় এমপিরা সংসদ থেকে বেরিয়ে যান।

Source: আমার দেশ অনলাইন, ১২ মার্চ ২০২৬

Next Post Previous Post

Advertisement