ভোজ্যতেলের দাম এক টাকাও বাড়বে না : বাণিজ্যমন্ত্রী

ভোজ্যতেলের দাম এক টাকাও বাড়বে না : বাণিজ্যমন্ত্রী

ঢাকা, নিজস্ব প্রতিবেদক: দেশে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত রয়েছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশে জ্বালানি তেল কিংবা ভোজ্যতেলের কোনো সংকট নেই। বাজারেও সরবরাহ স্বাভাবিক রয়েছে। ফলে দাম বাড়ার সম্ভাবনাও নেই।

সোমবার (৯ মার্চ) সচিবালয়ে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি নিয়ে উৎপাদক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সরবরাহে কোনো সমস্যা নেই

মন্ত্রী জানান, উৎপাদক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠকে তারা নিশ্চিত করেছেন যে ভোজ্যতেলের সরবরাহে কোনো সমস্যা নেই। তবে প্যানিক বায়িংয়ের কারণে কিছু জায়গায় সাময়িকভাবে পণ্য শেষ হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

তিনি বলেন, এতে ভোক্তাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। দেশে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং বাজারে নিয়মিত সরবরাহ অব্যাহত থাকবে।

দাম বাড়বে না

বর্তমান পরিস্থিতিতে দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ভোজ্যতেলের দাম এক টাকাও বাড়বে না

তিনি আরও বলেন, বাজারে নজরদারি জোরদার করতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সাধারণ ভোক্তাদের প্রয়োজনের অতিরিক্ত ভোজ্যতেল না কেনার আহ্বান জানান তিনি।

Source: সংবাদমাধ্যম

Next News Previous News