আল-আরাফাহ ব্যাংকের ইভিপি আবদুর রহিমের জানাজায় জামায়াত আমির

আল-আরাফাহ ব্যাংকের ইভিপি আবদুর রহিমের জানাজায় জামায়াত আমির

ঢাকা, স্টাফ রিপোর্টার: আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সাহিত্য-সংস্কৃতি বিভাগের সদস্য (রুকন), বিশিষ্ট লেখক ও গবেষক মোহাম্মদ আবদুর রহিম খান-এর জানাজা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ মার্চ) বাদ জোহর অনুষ্ঠিত জানাজায় জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি অংশগ্রহণ করেন এবং তিনি জানাজার ইমামতি করেন।

জানাজায় উপস্থিত নেতারা

জানাজায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুফতি ড. খলিলুর রহমান মাদানী, ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি, দক্ষিণের কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন এমপি, মহানগরীর কর্মপরিষদ সদস্য আব্দুস সালামশাহীন আহমেদ খানসহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শোকবার্তা

এর আগে মরহুমের মৃত্যুতে এক যৌথ শোকবার্তায় গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপি এবং সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি

শোকবার্তায় তারা বলেন, মরহুম আবদুর রহিম খান একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, লেখক ও গবেষক ছিলেন। তিনি আমৃত্যু ইসলামী আন্দোলনের একজন সক্রিয় সদস্য হিসেবে কাজ করেছেন। দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে তার ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে।

তারা মহান আল্লাহর কাছে মরহুমের কর্মময় জীবনের ভুলত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতের উচ্চ মর্যাদা দানের জন্য দোয়া করেন।

মৃত্যু

উল্লেখ্য, গত রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় আবদুর রহিম খান ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

Source: আমার দেশ অনলাইন

Next News Previous News