ওসমান হাদি হত্যার নির্দেশদাতা কারা?
হাদি হত্যা মামলার দুই আসামিকে দেশে ফেরাতে তৎপর সরকার
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যার মূল আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেন ভারতে গ্রেফতার হওয়ার পর তাদের দেশে ফেরাতে সরকার জোর তৎপরতা শুরু করেছে। একই সঙ্গে বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে, হত্যাকাণ্ডের নির্দেশদাতারা যেন কোনোভাবেই দেশ ছাড়তে না পারে তা নিশ্চিত করতে হবে।
আসামিদের ফেরাতে উদ্যোগ
সোমবার দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে এক সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, হাদি হত্যার দুই আসামিকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘তাদের দেশে ফিরিয়ে আনতে ইতোমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে। দুই দেশের মধ্যে থাকা প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদের ফিরিয়ে আনার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি।’
কূটনৈতিক উদ্যোগের কথা জানাল পররাষ্ট্র মন্ত্রণালয়
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানান, হাদি হত্যাকাণ্ডের সন্দেহভাজন হিসেবে ভারতীয় পুলিশের হাতে গ্রেফতার হওয়া দুজনকে বন্দিবিনিময় চুক্তির
