ইরানের রেভল্যুশনারি গার্ডের নতুন সর্বাধিনায়ক কে এই আহমাদ ওয়াহিদি?

আইআরজিসির নতুন সর্বাধিনায়ক আহমাদ ওয়াহিদি

আইআরজিসির নতুন সর্বাধিনায়ক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ওয়াহিদি

ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর নতুন সর্বাধিনায়ক হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ওয়াহিদি। তিনি ইরানের সবচেয়ে শক্তিশালী এবং প্রভাবশালী সামরিক শাখার শীর্ষ পদের দায়িত্ব গ্রহণ করেছেন।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় গত ১ মার্চ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ পাকপৌর নিহত হওয়ার পাঁচ দিন পর আহমাদ ওয়াহিদিকে নতুন সর্বাধিনায়ক হিসেবে নিয়োগ দেয় ইরান।

আইআরজিসির দায়িত্ব

সীমান্ত রক্ষার পাশাপাশি আইআরজিসির প্রধান দায়িত্ব ইরানে ক্ষমতাসীন ইসলামি প্রজাতান্ত্রিক সরকার এবং ইসলামি বিপ্লবের অর্জনকে রক্ষা করা।

১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর ইরানের তৎকালীন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নির্দেশে এ বাহিনী গঠন করা হয়।

আহমাদ ওয়াহিদির সামরিক ও রাজনৈতিক ভূমিকা

ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ওয়াহিদি আইআরজিসি গঠনের শুরু থেকেই এই বাহিনীর একজন গুরুত্বপূর্ণ কমান্ডার ছিলেন।

১৯৮৮ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত তিনি আইআরজিসির এলিট ব্রিগেড কুদস ফোর্সের শীর্ষ কমান্ডারের দায়িত্ব পালন করেন।

সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনিজাদের শাসনামলে (২০০৫-২০১৩) তিনি ইরানের প্রতিরক্ষামন্ত্রী ছিলেন। এছাড়া বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সরকারে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন তিনি।

ইরানি সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

Next News Previous News