অতিরিক্ত ভাড়া ও টিকিট কালোবাজারি বন্ধে তদারকি করা হবে

ঢাকা: ঈদ যাত্রাকে নিরাপদ ও স্বস্তিদায়ক করতে অতিরিক্ত ভাড়া আদায় এবং টিকিট কালোবাজারি বন্ধে নিয়মিত তদারকি করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মো. সরওয়ার

শনিবার (১৪ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে গাবতলী বাস টার্মিনালে বাস মালিক সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নিরাপত্তায় থাকবে অতিরিক্ত পুলিশ

ডিএমপি কমিশনার বলেন, ঈদ উপলক্ষে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে অস্ত্রধারীসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হবে। রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে নিয়মিত নিরাপত্তা অভিযান পরিচালনা করা হবে।

ভাড়া ও টিকিটে নজরদারি

তিনি জানান, অতিরিক্ত ভাড়া আদায় ও টিকিট কালোবাজারি বন্ধে কঠোর নজরদারি থাকবে। যাত্রীদের সঙ্গে প্রতারণা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

গার্মেন্টস শ্রমিকদের ছুটি ধাপে ধাপে দেওয়ার আহ্বান

ঈদ যাত্রায় ভোগান্তি কমাতে গার্মেন্টস শ্রমিকদের একসঙ্গে ছুটি না দিয়ে ধাপে ধাপে ছুটি দেওয়ার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানান ডিএমপি কমিশনার।

ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান

তিনি আরও বলেন, ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে দূরপাল্লার বাসে একাধিক চালক রাখার এবং বাসের ছাদে যাত্রী পরিবহন না করার জন্য মালিক-চালকদের প্রতি আহ্বান জানান তিনি।

Next News Previous News