মার্কিন বিমানবাহী রণতরীতে ফের হামলার দাবি ইরানের

ইউএসএস আব্রাহাম লিংকনকে লক্ষ্য করে ড্রোন হামলার দাবি ইরানের

মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনকে লক্ষ্য করে আবারও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর।

বৃহস্পতিবার (৬ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম

ড্রোন হামলার দাবি

খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র বলেন, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের উদ্দেশ্যে ওমান সাগরে ইরানের সামুদ্রিক সীমান্ত থেকে প্রায় ৩৪০ কিলোমিটার দূরে এগিয়ে এসেছিল মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন।

সে সময় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ শাখার ড্রোনের আঘাতে রণতরীটি ক্ষতিগ্রস্ত হয় বলে দাবি করা হয়েছে।

দ্রুত সরে যায় রণতরী

মুখপাত্র আরও জানান, হামলার পর রণতরীটি তার সঙ্গে থাকা ডেস্ট্রয়ার জাহাজগুলোর সঙ্গে দ্রুত সরে যায়।

বর্তমানে এটি ঘটনাস্থল থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে অবস্থান করছে বলে দাবি করা হয়েছে।

অপারেশন ট্রু প্রমিজ ৪

সম্প্রতি আইআরজিসি দাবি করেছে, ‘অপারেশন ট্রু প্রমিজ ৪’-এর অংশ হিসেবে ইউএসএস আব্রাহাম লিংকনকে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়েও লক্ষ্যবস্তু করা হয়েছে।

Next News Previous News