ইরান ঘুমিয়ে ছিল, তোমরা জাগিয়ে তুলেছো

ইরান ঘুমিয়ে ছিল, এখন ঝড় উঠবে: গালিবাফ
আন্তর্জাতিক

ইরান ঘুমিয়ে ছিল; তোমরা জাগিয়ে তুলেছো— এখন এক ঝড় উঠবে: গালিবাফ

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইরান ঘুমিয়ে ছিল; কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরাইল সেই ঘুম ভেঙে দিয়েছে। এখন এক ঝড় উঠবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

“ইরান ঘুমিয়ে ছিল; তোমরা জাগিয়ে তুলেছো— এখন এক ঝড় উঠবে,” সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন গালিবাফ।

তিনি বলেন, চলমান যুদ্ধে ‘চোখের বদলে চোখ’ নীতিতে লড়াই চলছে এবং পরিস্থিতি এখন নতুন মাত্রায় পৌঁছেছে।

গালিবাফের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা ইরানের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে চালানো হলেও এর মাধ্যমে তারা নিজেদের “পরাজয়” আড়াল করার চেষ্টা করছে।

গালিবাফ বলেন, “চোখের বদলে চোখ—এই সমীকরণ এখন কার্যকর হয়েছে এবং সংঘাত একটি নতুন স্তরে প্রবেশ করেছে।”

অন্য এক পোস্টে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার প্রতিক্রিয়ায় ইরানে নতুন এক ‘বিপ্লব’ শুরু হয়েছে, যা এলাকা থেকে এলাকায় ছড়িয়ে পড়ছে।

Next News Previous News