সর্বত্র বন্ধু থাকলেও কোথাও সুবিধা পাচ্ছে না ভারত
ভারতের কৌশলগত স্বায়ত্তশাসন নীতি নতুন চাপে
এক দশকেরও বেশি সময় ধরে ‘কৌশলগত স্বায়ত্তশাসন’ নীতির ওপর ভর করে বৈশ্বিক কূটনীতিতে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে ভারত। এই সময় দেশটি বিশ্বের প্রায় সব প্রভাবশালী জোট ও সংস্থায় নিজেদের অবস্থান শক্ত করেছে।
কোয়াডের মাধ্যমে যুক্তরাষ্ট্র, সাংহাই সহযোগিতা সংস্থার মাধ্যমে চীন, ব্রিকসের মাধ্যমে রাশিয়া এবং আইটুইউটুর মাধ্যমে ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক ধরে রেখেছে নয়াদিল্লি।
এই ভারসাম্য রক্ষার কূটনীতিই দীর্ঘদিন ধরে দেশটির বৈশ্বিক অবস্থান নির্ধারণ করেছে। দেশটির কর্মকর্তারা প্রতিবেশী দেশ থেকে শুরু করে পরাশক্তিগুলোর ব্যাপারে বিভিন্ন সময় ত
