কাতারে এলএনজি উৎপাদনক্ষেত্রে ফের হামলা, বড় ধরনের অগ্নিকাণ্ড
কাতারের রাস লাফান এলএনজি স্থাপনায় ইরানের হামলা, আগুন ও ব্যাপক ক্ষয়ক্ষতি
কাতারের রাস লাফান শিল্প শহরে অবস্থিত বেশ কয়েকটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) স্থাপনায় আবার হামলা চালিয়েছে ইরান। কাতারএনার্জি এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে এই হামলা চালানো হয়।
রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানিটি জানিয়েছে, হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণে জরুরি উদ্ধারকারী দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।
এর আগে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এই শিল্প শহরটি বিশ্বের সর্ববৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানিকেন্দ্র হিসেবে পরিচিত।
রাস লাফান গ্যাস স্থাপনায় হামলার পর কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে সংশ্লিষ্ট সকল পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানায়।
