সংযুক্ত আরব আমিরাত উপকূলে কনটেইনারবাহী জাহাজে হামলা

ইউএই উপকূলে কনটেইনার জাহাজে রহস্যময় আঘাত, সব ক্রু নিরাপদ

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) উত্তর উপকূলে একটি কনটেইনারবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।

বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে ইউকেএমটিও জানায়, ‘সন্দেহজনক তবে অজ্ঞাত একটি বস্তুর আঘাতে’ জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর জাহাজটির কর্মীরা ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছেন।

ইউকেএমটিও আরও জানিয়েছে, ঘটনাকালে জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহর উত্তর-পশ্চিমে অবস্থান করছিল।

প্রতিবেদন অনুযায়ী, জাহাজে থাকা সব ক্রু সদস্য নিরাপদ রয়েছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত

এদিকে ইরানে নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দায়িত্ব নেওয়ার পর থেকে অঞ্চলজুড়ে উত্তেজনা আরও বেড়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

খবরে বলা হয়েছে, তেহরান আগের চেয়ে আরও শক্তিশালী ও বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে এবং ইসরাইলের বিরুদ্ধে দফায় দফায় পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে।

Next News Previous News