মৃত্যুর গুঞ্জনের মধ্যে ভিডিওবার্তা নেতানিয়াহুর
মৃত্যুর গুঞ্জনের মধ্যে ভিডিওবার্তা দিলেন নেতানিয়াহু, যুদ্ধের জন্য বিশেষ বাজেটের কথা
মৃত্যুর গুঞ্জনের মধ্যে প্রকাশ্যে না এসে ভিডিওবার্তার মাধ্যমে বক্তব্য দিয়েছেন দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ভিডিওবার্তায় তিনি ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের কথা তুলে ধরে বলেন, এই যুদ্ধ পরিচালনায় বিপুল অর্থের প্রয়োজন হবে।
নেতানিয়াহু বলেন, ‘কোনো প্রশ্ন নেই, আমাদের এই যুদ্ধ শুরু করতে হতো। কিন্তু একটি বিষয় পরিষ্কার—যুদ্ধে অনেক অর্থ লাগে, প্রচুর অর্থ।’
তিনি জানান, এ কারণেই ইসরাইল সরকার প্রতিরক্ষা খাতে বিশেষ বাজেট ঘোষণা করার পরিকল্পনা করছে।
ভিডিওবার্তায় তিনি বলেন, ‘আমাদের একটি বিশেষ বাজেট প্রয়োজন। এই যুদ্ধ পরিচালনা ও প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে কয়েক বিলিয়ন শেকেল বরাদ্দ দিতে হবে।’
ইরানের হামলায় হাজারো আহত
এদিকে ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ১০ দিনে ইরানের নিক্ষিপ্ত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ২ হাজার ৩৩৯ জন।
আহতদের মধ্যে বর্তমানে ৯৫ জন হাসপাতালে ভর্তি আছেন এবং তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইরানের হামলায় ইসরাইলে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন আরও ১৯১ জন।
