অসুস্থ আব্বাসকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী

ঢাকা: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন এই নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে সেখানে যান তিনি।

হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার সার্বিক খোঁজ-খবর নেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তার পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন এবং চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত হন।

প্রধানমন্ত্রী তারেক রহমান চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে মির্জা আব্বাসের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি তার চিকিৎসার জন্য দ্রুত সিঙ্গাপুরে নেওয়ার বিষয়েও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।

এসময় দলের কয়েকজন সিনিয়র নেতা ও সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

Next News Previous News