ইসরাইলের সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলা

হিজবুল্লাহর হামলা

ইসরাইলের সামরিক স্থাপনায় হিজবুল্লাহর হামলা

ইসরাইলের সীমান্তবর্তী বিভিন্ন সামরিক স্থাপনায় হিজবুল্লাহর হামলার খবর পাওয়া গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ মঙ্গলবার (১০ মার্চ) ভোরে সাফেদ শহরের পূর্বে অবস্থিত গিভা ড্রোন নিয়ন্ত্রণ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। একই সময় সীমান্তের কাছে ইফতাহ ব্যারাকেও রকেট নিক্ষেপ করা হয়।

হিজবুল্লাহ আরও জানিয়েছে, এর আগের দিন সোমবার (৯ মার্চ) সকালে হাইফা শহরের পূর্বে অবস্থিত জিপোরিত ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয় এবং সন্ধ্যায় তেল আবিবের কাছে তেল হাশোম সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

এই হামলার মাধ্যমে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা আরও তীব্র হচ্ছে, যা সংঘাতকে একাধিক ফ্রন্টে ছড়িয়ে দিচ্ছে।

Next Post Previous Post

Advertisement