তদবির নয়, সব ক্ষেত্রে মেধার গুরুত্ব দেবে সরকার
ঢাকা: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, সরকার সব ক্ষেত্রে মেধাকে প্রধান্য দেবে, তদবির নয়। তিনি বলেন, “আমাদের ছেলেরা খালি ঘুরে ঘুরে চাকুরি খুঁজে। এভাবে চাকুরি পাওয়া যাবে না। এজন্য আমাদের নিজেদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, বিনিয়োগ করতে হবে এবং ছোট ছোট উদ্যোগ নিয়ে কাজ করতে হবে। মেধাকে প্রাধান্য দিতে হবে।”
ইফতার অনুষ্ঠানে বক্তব্য
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ঠাকুরগাঁও জেলা সমিতির আয়োজিত ইফতার অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, “সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির হচ্ছে, যেমন পোস্টিং-টোস্টিং। যা দরকার, তা করতে হবে। কিন্তু শুধুমাত্র তদবিরকে গুরুত্ব দিলে সমস্যা হবে।”
উন্নয়ন পরিকল্পনা
মন্ত্রী জানান, ঠাকুরগাঁও জেলার উন্নয়নে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, চার লেনের সড়ক নির্মাণ এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে বিভিন্ন প্রতিশ্রুতির বাস্তবায়ন করা হবে। তিনি সমিতির নামে বিভক্ত সৃষ্টির সমালোচনা করে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা সমিতির সদস্য এবং বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ২৩:১১
