জাহাজে হামলা, ইরানের রাষ্ট্রদূতকে তলব করল থাইল্যান্ড

থাই জাহাজে হামলার পর ইরানের রাষ্ট্রদূত তলব

থাই জাহাজে হামলার পর ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে থাইল্যান্ড

একটি থাই পতাকাবাহী জাহাজে হামলার ঘটনার পর থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে। থাই সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালিতে থাই পতাকাবাহী জাহাজ ‘মায়ুরি নারি’-এর ওপর হামলার বিষয়ে ‘ঘটনার প্রকৃত তথ্য’ জানতে এই বৈঠক ডাকা হয়েছে।

জাহাজটির পরিচালনাকারী প্রতিষ্ঠান জানিয়েছে, হামলার পর তিনজন নাবিক নিখোঁজ রয়েছেন এবং ধারণা করা হচ্ছে তারা জাহাজটির ইঞ্জিন কক্ষে আটকা পড়েছেন।

প্রসঙ্গত, হরমুজ প্রণালিতে বুধবার (১১ মার্চ) পৃথক তিনটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। অজ্ঞাত বস্তুর আঘাতে তিনটি জাহাজই ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে একটিতে অগ্নিকাণ্ডের ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এবং ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি এজেন্সি (ইউকেএমটিও) এই তথ্য নিশ্চিত করেছে।

সামুদ্রিক নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, হামলার শিকার জাহাজগুলো হলো:

  • থাইল্যান্ডের পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার ‘মায়ুরি নারি’ – ওমানের ১১ নটিক্যাল মাইল উত্তরে আক্রান্ত, ইঞ্জিন রুমে আগুন ধরে জরুরি ভিত্তিতে বেশিরভাগ নাবিককে সরিয়ে নেওয়া হয়।
  • জাপানের পতাকাবাহী কন্টেইনার জাহাজ ‘ওয়ান ম্যাজেস্টি’ – সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহর ২৫ নটিক্যাল মাইল উত্তর-পশ্চিমে হামলার শিকার, সামান্য ক্ষতিগ্রস্ত হলেও নাবিকরা নিরাপদ।
  • মার্শাল আইল্যান্ডসের পতাকাবাহী জাহাজ ‘স্টার গুইনেথ’ – দুবাইয়ের প্রায় ৫০ মাইল উত্তর-পশ্চিমে আঘাতের ফলে ক্ষতিগ্রস্ত হলেও সব নাবিক সুরক্ষিত।
Next Post Previous Post

Advertisement