জামানত হারালেন আম জনতার তারেক, কত ভোট পেলেন

ঢাকা-১২ আসনে মো. তারেক রহমানের জামানত বাজেয়াপ্ত

ঢাকা-১২ আসনে মো. তারেক রহমানের জামানত বাজেয়াপ্ত

রাজনীতি | ১৫ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে আমজনতা দলের সদস্যসচিব মো. তারেক রহমানের জামানত বাজেয়াপ্ত হয়েছে। তার প্রজাপতি প্রতীক পেয়েছে মাত্র ১,০৪৪ ভোট। নির্বাচনের প্রাপ্ত ফল অনুযায়ী, এই আসনে মোট বৈধ ভোট পড়েছে ১,২২,২৬৮টি, যা মোট ভোটের ৩৭.৪২ শতাংশ।

জয়ী হয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী সাইফুল আলম, যিনি ৫৩,৭৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক, কোদাল প্রতীকে পেয়েছেন ৩০,৯৬৩ ভোট। এই আসনে বাতিল ভোট হয়েছে ২,৪৪৪টি; এ সংখ্যার চেয়েও কম ভোট পেয়েছেন মো. তারেক রহমান।

জামানত কী?

জামানত হলো নির্বাচনি নিরাপত্তাজনিত নির্দিষ্ট পরিমাণ অর্থ, যা রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিতে হয়। টাকা জমাদানের প্রমাণস্বরূপ ট্রেজারি চালান বা কোনো তফসিলি ব্যাংকের পে-অর্ডার বা পোস্টাল অর্ডার জমা দিতে হয়। কোনো নির্বাচনি এলাকায় প্রার্থীকে সাড়ে ১২ শতাংশ ভোট না পাওয়া গেলে তার জামানতের টাকা বাজেয়াপ্ত হয়ে যায়। এজন্য এবারও একটি বড়সংখ্যক প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

জামানতে কত টাকা?

  • সংসদীয় আসনের জন্য প্রার্থী: ২৫,০০০ টাকা
  • উপজেলা নির্বাচনে: ১০,০০০ টাকা
  • পৌরসভা নির্বাচনে ভোটার সংখ্যা অনুযায়ী:
    • ১৫,০০০ টাকা: ২৫,০০০ ভোটার পর্যন্ত
    • ২০,০০০ টাকা: ২৫,০০১–৫০,০০০ ভোটার
    • ২৫,০০০ টাকা: ৫০,০০০–১,০০,০০০ ভোটার
    • ৩০,০০০ টাকা: ১,০০,০০০ এর বেশি ভোটার

নির্বাচন শেষে কমিশন জামানত বাতিল হওয়া প্রার্থীদের তালিকা করে। এই তালিকা অনুযায়ী বাতিল হওয়া জামানতের টাকা অ্যাকাউন্টেন্ট জেনারেলের অফিসের মাধ্যমে সরকারি কোষাগারে জমা হয়। যেসব প্রার্থী জামানত হারাননি, তারা গেজেট প্রকাশের পর নির্বাচন কমিশন অফিসের মাধ্যমে জামানতের টাকা তুলে নিতে পারেন। তবে জামানত ফেরতের জন্য কতজন আবেদন করেছেন, তার সঠিক হিসাব নেই।

Next Post Previous Post

Advertisement