উপদেষ্টাদের আর্থিক তদন্ত চান রাশেদ খান

অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীলদের আর্থিক তদন্তের দাবি

অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীলদের আর্থিক তদন্তের দাবি রাশেদ খানের

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাসহ দায়িত্বশীল পদগুলোতে নিয়োগপ্রাপ্তদের আর্থিক তদন্ত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন রাশেদ খান।

গণঅধিকার পরিষদর সাবেক সাধারণ সম্পাদক বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে দেওয়া এক ফেসবুক পোস্টে এ দাবি জানান।

তার বক্তব্য

রাশেদ খান বলেন, ‘গত সরকারের উপদেষ্টাসহ দায়িত্বশীল পদগুলোতে নিয়োগপ্রাপ্তদের আর্থিক তদন্ত হওয়া উচিত। কিছু মানুষকে দায়মুক্তি দেওয়ার জন্য হলেও এই তদন্ত প্রয়োজন।’

তিনি আরও বলেন, সরকারে পক্ষ থেকে প্রতি মাসে মন্ত্রণালয়ভিত্তিক আর্থিক হিসাব পেশ করার কথা থাকলেও কোনো মাসেই তা করা হয়নি।

তার মতে, অন্তর্বর্তীকালীন সরকার যদি নিয়মিতভাবে মন্ত্রণালয়ভিত্তিক আর্থিক হিসাব প্রকাশের ধারাবাহিকতা তৈরি করতে পারে, তাহলে দেশে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

Next Post Previous Post

Advertisement