দুমকিতে নারীসহ পাঁচজনকে কুপিয়ে জখম, গ্রেফতার ২
দুমকিতে রাস্তা নিয়ে বিরোধে নারীসহ ৫ জনকে কুপিয়ে জখম
পটুয়াখালীর দুমকি উপজেলায় চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে নারীসহ পাঁচজনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে শ্রীরামপুর ইউনিয়নর ১ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে। পরে রাতেই অভিযান চালিয়ে প্রধান দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনার বিবরণ
অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় আবুল হোসেন ও হানিফ হোসেনের সঙ্গে একই এলাকার সিদ্দিক মৃধার দীর্ঘদিন ধরে যাতায়াতের রাস্তা নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে বুধবার দুপুরে সিদ্দিক মৃধা ও তার ছেলেরা দেশীয় অস্ত্র নিয়ে প্রকাশ্যে অতর্কিত হামলা চালায়।
এতে সাফিয়া বেগম (৪৫), সোহরাব হাওলাদার (৫৮), আবুল হোসেন (৬৫), মূছা (২৬) ও নজরুল (২৮) গুরুতর জখম হন।
