সবসময় চুনোপুঁটি ধরি, বড় একটা ধরা পড়েছে আপনারা লেগে গেছেন’

নিউজ ডেস্ক

ফাইল ফটো

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বাবা নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তারের বিষয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “আদালত স্বাধীন, এ বিষয়ে কোর্টকে প্রশ্ন করুন।”

সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, যদি অবৈধভাবে গ্রেপ্তার করা হয়ে থাকে, তাহলে আদালত তাকে ছেড়ে দেবে। বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করছে।

🔎 নতুন নিয়োগের তথ্য

  • পুলিশে নিয়োগ: ১৫,৮৫১ জন (সাব-ইন্সপেক্টর থেকে কনস্টেবল)
  • বিজিবি: ৪,৪৬৯ জন
  • আনসার: ৫,৫৫১ জন
  • কারা: ১,৫৫৮ জন
  • ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স: ২০৮ জন

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এসব নিয়োগের মধ্যে কিছু নতুন পদ সৃজিত হয়েছে, কিছু শূন্যপদ পূরণ করা হয়েছে।

⚠️ মব জাস্টিস প্রসঙ্গে

তিনি আরও বলেন, “আমরা চাই মব জাস্টিস যতটা সম্ভব কমানো যায়। ঢাকায় কিছুটা কমলেও আশপাশের এলাকায় এখনো হচ্ছে। রংপুরেও সম্প্রতি একটি ঘটনা ঘটেছে।”

💬 বড় বনাম ছোট অপরাধী

জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আমরা সবসময় চুনোপুঁটি ধরি। বড় রুই মাছ সবসময় ছাড়া পেয়ে যায়। বড় একটা ধরা পড়েছে, এখন আপনারা সবাই লেগে গেছেন। অথচ ছোটখাটো নির্দোষ কাউকে ধরলে তখন কথা ওঠে। তাই আমরা চাই দোষী যেন না ছাড়ে, নির্দোষ যেন হয়রানির শিকার না হয়।”

❓প্রশ্ন রইল: সবসময় ‘চুনোপুঁটি’ নয়, বড় অপরাধীদেরও নিয়মিত জবাবদিহির আওতায় আনা যাবে কি?

Next News Previous News