ঢাকা মেডিকেলে নুরের শারীরিক অবস্থার উন্নতি, এক সপ্তাহের মধ্যে রিলিজের সম্ভাবনা

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তাঁর ভাষায়, “সিটিস্ক্যান রিপোর্ট ভালো আসছে। ১ সপ্তাহের মধ্যে তাকে রিলিজ দেয়া হতে পারে।”

এর আগে তিনি জানান, নুরুল হকের মাথায় আঘাত রয়েছে এবং নাকের হাড় ভেঙে যাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছিল। তবে এখন রক্তক্ষরণ বন্ধ হয়েছে। চিকিৎসার জন্য ছয় সদস্যের একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

শনিবার বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা হাসপাতালে গিয়ে নুরকে দেখে এসেছেন। অন্যদিকে, তাঁর ওপর হামলার ঘটনায় সর্বত্র ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রাজনৈতিক দলগুলো সভা-সমাবেশ ও মিছিলের মাধ্যমে এ ঘটনার নিন্দা জানিয়ে বলছে, এটি একটি নতুন রাজনৈতিক সংকট তৈরির প্রচেষ্টা।

তবে প্রশ্ন উঠছে, ঠিক এমন এক সময় নুরের দল গণঅধিকার পরিষদ হঠাৎ করে কেন জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে। এ নিয়েও জনমনে নানা আলোচনা চলছে।

দেশের রাজনৈতিক পরিস্থিতি কি এই ঘটনায় আরও জটিল হয়ে উঠবে, নাকি শান্তিপূর্ণ সমাধানের পথ তৈরি হবে—এ প্রশ্ন এখন অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে।

Next News Previous News