হাবিবুল বশর মাইজভাণ্ডারী মারা গেছেন

চট্টগ্রাম, ৩১ আগস্ট ২০২৫: ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরীফের আধ্যাত্মিক সাধক শাহসূফি সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারীর নাতি ও গদিনশীন শাহসুফি মাওলানা সৈয়দ হাবিবুল বশর মাইজভাণ্ডারী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (৩১ আগস্ট) সকাল ১০টা ৫ মিনিটে বিদেশের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো প্রায় ৬০ বছর।

এদিকে মরহুমের নামাজে জানাজা ও দাফনের সময়সূচি এখনো গাউছিয়া রহমান মনজিলের পক্ষ থেকে চূড়ান্ত ঘোষণা করা হয়নি।

শাহসুফি হাবিবুল বশর মাইজভাণ্ডারীর ইন্তেকালে মাইজভাণ্ডার দরবারসহ দেশ-বিদেশের আশেক, ভক্ত ও মুরিদানদের মাঝে নেমে এসেছে গভীর শোক। আধ্যাত্মিক অঙ্গনে তাঁর অবদান দীর্ঘদিন ধরে স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করছেন অনুসারীরা।

Next News Previous News