শেখ হাসিনা মাঝে মধ্যে থাকার জন্য ৪৫০ কোটির পাঁচ তারকা রেস্টহাউস

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন অভিযোগ করেছেন, “শুধুমাত্র শেখ হাসিনা মাঝে মধ্যে থাকার জন্য ৪৫০ কোটি টাকার পাঁচ তারকা মানের রেস্ট হাউস নির্মাণ করা হয়েছে। এই প্রকল্পগুলো এখন সরকারের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে।” তিনি বলেন, সরকারের উন্নয়নের নামে মেগা প্রকল্পগুলোতে ব্যাপক দুর্নীতি হয়েছে, যার মাশুল সাধারণ জনগণকে দিতে হচ্ছে।

মেয়র আরও বলেন, কর্ণফুলী টানেলের প্রকল্পকে ঘিরে বাজেট বাড়ানো হয়েছে এবং কিছু কর্মকর্তার ব্যক্তিগত লভ্যাংশ নিশ্চিত করতে এ বাজেট পুনঃনির্ধারণ করা হয়েছে। “প্রাথমিকভাবে টানেলের নির্মাণ ব্যয় আট হাজার কোটি টাকা ধরা হলেও, কয়েক দফায় তা বৃদ্ধি পেয়ে ১১ হাজার কোটি টাকায় পৌঁছেছে,” তিনি মন্তব্য করেন।

ডা. শাহাদাত হোসেন জানান, বিএনপি ক্ষমতায় এলে কর্ণফুলী টানেলকে লাভজনক করার পদক্ষেপ নেওয়া হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম এবং সভাপতিত্ব করেন আল্লামা মুফতি খলিল আহমদ কুরাইশি।

প্রশ্ন থেকে যায়—দেশের মেগা প্রকল্পে এই ধরনের দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব কি?

Next News Previous News