প্রধান উপদেষ্টার আমন্ত্রণে যমুনায় জামায়াতের প্রতিনিধি দল
প্রধান উপদেষ্টার আমন্ত্রণে যমুনায় জামায়াতের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-এর সঙ্গে বৈঠকে অংশ নিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল যমুনায় প্রবেশ করেছে।
রোববার বিকেল সোয়া ৪টায় দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের-এর নেতৃত্বে প্রতিনিধিদলটি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যান।
প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন – সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এবং ড. হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি)।
