ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আসন সীমানা পুনর্নির্ধারণের শুনানি শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে আনুষ্ঠানিক শুনানি শুরু হয়েছে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে।
আজ দুপুরে কুমিল্লা অঞ্চলের মোট ১৮টি আসনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-২, ৩ ও ৫ আসনের সীমানা নিয়ে শুনানি অনুষ্ঠিত হয়। আপত্তিকারীরা কিংবা তাঁদের মনোনীত কৌশলীরা এ শুনানিতে অংশ নেন।
শুনানি শুরুর আগে প্রধান নির্বাচন কমিশনার বলেন—
“আমরা পেশাদারিত্বের সঙ্গে নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করেছি। আইন অনুযায়ী খসড়া সীমানা নিয়ে দাবি আপত্তির সুযোগ দেয়া হয়েছে। আপনাদের আবেদনগুলো আমরা বিবেচনায় নিয়েছি। এখন শুনানিতে যৌক্তিক বিষয়গুলো তুলে ধরবেন।”
নির্বাচন কমিশন সচিব জানান, দুপুর আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত কুমিল্লা-৬, ৯, ১০ ও ১১ আসনের শুনানি অনুষ্ঠিত হবে। এর পর বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত নোয়াখালী-১, ২, ৪ ও ৫, চাঁদপুর-২ ও ৩, ফেনী-৩ এবং লক্ষ্মীপুর-২ ও ৩ আসনের দাবি-আপত্তির শুনানি হবে।
সর্বশেষ আপডেট: নির্বাচন কমিশন সূত্র জানায়, আগামী কয়েক দিনের মধ্যেই সারা দেশের সব আসনের শুনানি শেষ করার পরিকল্পনা রয়েছে। এরপর চূড়ান্তভাবে সীমানা নির্ধারণ করে তা প্রকাশ করা হবে।
প্রশ্ন হচ্ছে—এই সীমানা পুনর্নির্ধারণ কতটা গ্রহণযোগ্য হবে, এবং তা কি সকল রাজনৈতিক পক্ষকে সন্তুষ্ট করতে পারবে? আপনার মতামত কী?
