বিএনপি, আ.লীগ, ছাত্রলীগ নেতাসহ এক দিনে ৫ খুন

বিএনপি, আ.লীগ, ছাত্রলীগ নেতাসহ এক দিনে ৫ খুন দেশের পাঁচ জেলায় এক দিনে পাঁচজন হত্যার শিকার হয়েছেন। এ ছাড়া মরদেহ উদ্ধার করা হয়েছে তিনজনের। তাদের মধ্যে সাভারে এক শিশুকে অপহরণের পর হত্যা করা হয়। শনিবার হত্যার শিকার ব্যক্তিদের মধ্যে রয়েছেন বিএনপি, আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা।

বাড়ির সামনে ছাত্রলীগ নেতার মরদেহ

ভোলায় বাড়ির সামনে থেকে সাইফুল্লাহ আরিফ (৩০) নামে ছাত্রলীগের এক নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোরে ভোলা পৌরসভার কালীবাড়ি সড়ক এলাকায় নববী মসজিদসংলগ্ন গলিতে তাঁর বাড়ির সামনে মরদেহ পাওয়া যায়। পরিবার অভিযোগ করেছে, দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে।

<
Next News Previous News