৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আগামী ৫ আগস্টের মধ্যে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ খুলে দেওয়া না হলে জনগণই সেটি খুলে দেবে।

বুধবার দুপুরে এক বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম জানান, জুলাই মাসের ৩৬ দিনজুড়ে সারা দেশে এনসিপির বিভিন্ন কর্মসূচি চলবে। তিনি বলেন, সরকারকে প্রমাণ করতে হবে যে তারা জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে রয়েছে।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ এবং শহীদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের জন্য স্মৃতি জাদুঘর দ্রুত চালু করা প্রয়োজন।

এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।

Next News Previous News