হরমুজের ওপর সার্বভৌম অধিকার ছাড়বে না ইরান: গালিবাফ
হরমুজ প্রণালি ইরানের কৌশলগত সম্পদ, সার্বভৌম অধিকার থেকে সরে আসবে না তেহরান: গালিবাফ
হরমুজ প্রণালিকে ইরানের অন্যতম প্রধান কৌশলগত সম্পদ হিসেবে উল্লেখ করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ। তিনি বলেছেন, এই গুরুত্বপূর্ণ জলপথের ওপর ইরান তার সার্বভৌম অধিকার থেকে কোনো অবস্থাতেই সরে আসবে না।
মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে গালিবাফ জানান, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকের আওতায় প্রণালিতে সামুদ্রিক পরিষেবার জন্য ফি আদায়ে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। তবে এতে ইরানের সার্বভৌম অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।
তিনি বলেন, “হরমুজ প্রণালির সংশ্লিষ্ট জলসীমা আমাদের আঞ্চলিক জলসীমার অংশ। ইরান কখনোই এই অবস্থান থেকে পিছু হটবে না।”
গালিবাফের ভাষ্য, যুদ্ধকালীন পরিস্থিতিতে হরমুজ প্রণালি ইরানের জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত সম্পদ এবং দেশের অন্যতম শক্তির উৎস
