গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে

‘গণভোট না মানার কারণেই রাজনীতিতে সংকট’—ডা. শফিকুর রহমান

বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গণভোটের ফলাফলকে গুরুত্ব না দেওয়ার কারণেই দেশের রাজনীতিতে সংকট তৈরি হয়েছে।

বুধবার সকালে ঢাকা-১৫ আসনের জনদুর্ভোগ নিরসনের লক্ষ্যে আয়োজিত নাগরিক সমাবেশ ও মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

বাজেট প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, এবারের বাজেট নিয়ে যে ধারণা করেছিলেন, বাস্তবেও তা অনেকটাই সেই প্রত্যাশার কাছাকাছি হয়েছে।

তিনি বলেন, সরকার, বিরোধী দল এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই বিভিন্ন জনসমস্যার দ্রুত সমাধান সম্ভব।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি অভিভাবকদেরও সন্তানদের চলাফেরা ও তাদের সঙ্গীদের বিষয়ে আরও সচেতন থাকার পরামর্শ দেন।

Next News Previous News