আসলাম চৌধীরীর রায় মাইলফলক হয়ে থাকবে

সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির বলেছেন, ঋণখেলাপির অভিযোগে বিএনপি নেতা অধ্যাপক আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের রায় বাংলাদেশের নির্বাচনী আইনের ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

মঙ্গলবার (৩০ জুন) সকালে আপিল বিভাগের রায়ের প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

শিশির মনির বলেন, এই রায়ের মাধ্যমে স্পষ্ট হয়েছে যে, ঋণখেলাপি ব্যক্তি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার আইনগত যোগ্যতা রাখেন না।

তিনি আরও বলেন, আদালতের এই সিদ্ধান্ত ভবিষ্যতে নির্বাচনে প্রার্থীদের যোগ্যতা নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া গেলে প্রতিবেদনটি হালনাগাদ করা হবে।

Next News Previous News