ড. ইউনূস আমেরিকার দালাল হয়ে এসেছিলেন : আনিস আলমগীর

ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে কঠোর সমালোচনা করেছেন সাংবাদিক আনিস আলমগীর। সম্প্রতি সাংবাদিকদের কাছে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ড. ইউনূস যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে দেশে এসেছিলেন এবং দায়িত্ব পালন শেষে কিছু ব্যক্তিকে সঙ্গে নিয়ে দেশকে ক্ষতিগ্রস্ত করে চলে গেছেন।

আনিস আলমগীর বলেন, ড. ইউনূস দেশ ছাড়ার দুই দিন আগে নিজের নামে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি করে গেছেন। পাশাপাশি তিনি নিজের নিরাপত্তার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা (এসএসএফ) সঙ্গে নিয়েছেন বলেও দাবি করেন।

তিনি আরও বলেন, “এত বড় বেহায়া বিশ্ব আর কখনো দেখে নাই। যদি তিনি এত সফলভাবে শাসন করে গিয়ে থাকেন, তাহলে তার এসএসএফ লাগবে কেন?” আনিস আলমগীরের ভাষ্য অনুযায়ী, ড. ইউনূস এমন কিছু কর্মকাণ্ড করে গেছেন, যার কারণে সাধারণ মানুষের বিরূপ প্রতিক্রিয়ার আশঙ্কা থেকেই তিনি অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন।

তবে আনিস আলমগীরের এসব বক্তব্য তার ব্যক্তিগত মতামত ও অভিযোগ। এ বিষয়ে ড. মুহাম্মদ ইউনূস বা সংশ্লিষ্ট পক্ষের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Next News Previous News