ঢাকা দক্ষিণে জামায়াতের মেয়রপ্রার্থী সাদিক কায়েম

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী ঘোষণা

ডিএসসিসি মেয়র নির্বাচনে জামায়াতের প্রার্থী সাদিক কায়েম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম।

শুক্রবার (১ মে) সকালে রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আয়োজিত ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে তাকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করা হয়।

প্রার্থী ঘোষণার সময় সাদিক কায়েম সম্মেলনে উপস্থিত ছিলেন। পাশাপাশি জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন থানা ও বিভাগের দায়িত্বশীল নেতারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Next News Previous News