স্থল হামলা হলে একজনও যেন বেঁচে না ফেরে: ইরানের সেনাপ্রধান
ইরানের সেনাপ্রধানের সতর্কবার্তা
সম্ভাব্য স্থল আক্রমণ মোকাবিলার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের প্রতি মুহূর্তের গতিবিধি পর্যবেক্ষণ করতে অপারেশনাল হেডকোয়ার্টারের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের সেনাপ্রধান আমির হাতামি।
ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনার শেয়ার করা এক ভিডিওতে আমির হাতামিকে অন্য সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে দেখা গেছে। ভিডিওর সারসংক্ষেপে বলা হয়েছে:
- ‘শত্রু যদি স্থল অভিযান চালানোর চেষ্টা করে, তাহলে একজনও যেন বেঁচে না ফেরে।’
- ‘শত্রুদের গতিবিধি ও কার্যকলাপ প্রতি মুহূর্তে সর্বোচ্চ নির্ভুলতার সঙ্গে পর্যবেক্ষণ করতে হবে।’
- ‘শত্রুর আক্রমণের পদ্ধতি মোকাবিলার জন্য পরিকল্পনা বাস্তবায়ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।’
