সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পাওয়া কে এই বীথি

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন বীথিকা বিনতে হোসাইন

সাবেক ছাত্রদল নেত্রী বীথিকার মনোনয়ন ঘোষণা

বীথিকা বিনতে হোসাইন সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন পেয়েছেন।

সোমবার (২০ এপ্রিল) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এ তথ্য নিশ্চিত করেন।

দীর্ঘদিন ধরে রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় বীথিকা বিনতে হোসাইন তার স্বামী শফিউল বারী বাবু-এর আদর্শ অনুসরণ করে মাঠপর্যায়ে কাজ করে আসছেন।

বিশেষ করে রামগতি ও কমলনগর এলাকায় দলীয় কার্যক্রম বাস্তবায়ন এবং সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তিনি ব্যাপক পরিচিতি অর্জন করেছেন।

তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল থেকে রাজনীতিতে উঠে আসেন এবং ‘অর্পণ আলোক’ নামে একটি মানবিক সংগঠন প্রতিষ্ঠা করেছেন।

তার স্বামী শফিউল বারী বাবু বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন।

মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল

এর আগে ৮ এপ্রিল সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হবে ২২ ও ২৩ এপ্রিল।

Next News Previous News