বিসিবির কমিটি নিয়ে সংসদে সালাহউদ্দিন-হাসনাত বাগযুদ্ধ
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর নতুন অ্যাডহক কমিটি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগকে ঘিরে জাতীয় সংসদে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। বুধবার জুলাই যোদ্ধাদের দায়মুক্তি বিল পাসের আলোচনা চলাকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং বিরোধীদলীয় সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর মধ্যে এ নিয়ে সরাসরি বাগযুদ্ধ দেখা যায়।
ঘটনাটি সংসদের চলমান রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক নিয়ন্ত্রণ নিয়ে বৃহত্তর বিতর্কের অংশ হিসেবে নতুন মাত্রা যোগ করেছে। ২০২৬ সালের জাতীয় নির্বাচনের পর গঠিত বর্তমান সংসদে এ ধরনের মন্তব্য রাজনৈতিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। 0
সংসদে কী বলা হয়েছে
আলোচনার একপর্যায়ে হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করে বলেন, বাংলাদেশ ব্যাংকের পর বিসিবিকেও ‘দখল’ করা হয়েছে। তিনি ব্যঙ্গাত্মকভাবে নতুন বোর্ডকে “বাপের দোয়া ক্রিকেট বোর্ড” বলে উল্লেখ করেন।
এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, অন্তর্বর্তী সরকারের সময় ক্রীড়া উপদেষ্টার ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জেলা পর্যায়ের ক্রিকেট কমিটিগুলোকে প্রভাবিত করা হয়েছিল এবং একতরফাভাবে বিসিবির একটি কাঠামো তৈরি করা হয়। তার দাবি, বর্তমান সরকার এখনো এ ধরনের “বাপের দোয়া” বা “মায়ের দোয়া” ধরনের কোনো কমিটি গঠন করেনি।
মন্ত্রী বলেন, “এতদিন মায়ের দোয়া পরিবহনের
