এক সরকারের দুর্নীতি আরেক সরকারের ভুল নীতিতে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে প্রতিমন্ত্রীর মন্তব্য

স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে: প্রতিমন্ত্রী

ড. এম এ মুহিত বলেছেন, এক সরকারের দুর্নীতি এবং আরেক সরকারের ভুল নীতির কারণে দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে।

সোমবার (২০ এপ্রিল) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেশব্যাপী ‘হাম টিকাদান ক্যাম্পেইন’-এর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, গত ১৫ বছরের দুর্নীতি ও অব্যবস্থাপনার পাশাপাশি পরবর্তী সরকারের ভুল নীতির কারণে স্বাস্থ্যখাত বড় সংকটে পড়েছে।

বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে এবং ইতোমধ্যে লাখো শিশুকে টিকার আওতায় আনা হয়েছে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, “পুরোনো যন্ত্রপাতি, চিকিৎসার অনুপযোগী পরিবেশ এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তাহীনতা—এই অবস্থায় আমরা স্বাস্থ্য ব্যবস্থা পেয়েছি।”

তিনি আরও বলেন, সময়মতো টিকা পেলে হামের মতো রোগ সহজেই প্রতিরোধ করা সম্ভব হতো।

সরকার আগামী এক মাসের মধ্যে ১ কোটি ৭৮ লাখ শিশুকে টিকাদান কর্মসূচির আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করেছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

Next News Previous News