ট্রাম্পের হাসপাতালে ভর্তি নিয়ে যা জানাল হোয়াইট হাউস
ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন, যা বলছে হোয়াইট হাউস
ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র গুঞ্জন ছড়িয়ে পড়ে। ৭৯ বছর বয়সী এই নেতাকে ম্যারিল্যান্ডের ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে—এমন দাবি ওঠে বিভিন্ন পোস্টে।
হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্পের হাসপাতালে ভর্তির খবর সম্পূর্ণ গুজব এবং এর কোনো ভিত্তি নেই।
গুঞ্জনের সূত্রপাত
শনিবার (৪ এপ্রিল) প্রেসিডেন্টের সূচিতে শুধুমাত্র ‘এক্সিকিউটিভ টাইম’ রাখা হয় এবং পরে তাকে জনসম্মুখে না আনার ঘোষণা দেওয়া হয়। এতে সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা ছড়িয়ে পড়ে।
একই সঙ্গে ধারাভাষ্যকার এড ক্রাসেনস্টাইনের একটি পোস্ট দ্রুত ভাইরাল হয়ে যায়, যেখানে দাবি করা হয় ট্রাম্পকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং হাসপাতালের আশপাশের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।
হোয়াইট হাউসের প্রতিক্রিয়া
গুঞ্জন ছড়িয়ে পড়ার পর হোয়াইট হাউসের র্যাপিড রেসপন্স টিম জানায়:
যোগাযোগ পরিচালক স্টিভেন চুং জানান, ট্রাম্প ইস্টার ছুটির পুরো সময় ওভাল অফিসে কাজ করছেন এবং তিনি হোয়াইট হাউসেই অবস্থান করছেন।
সত্যতা যাচাই
ফ্যাক্ট-চেকার ও সংবাদমাধ্যমগুলো হাসপাতালের সামনে কোনো অতিরিক্ত নিরাপত্তা বা প্রেসিডেন্টের গাড়িবহর দেখতে পায়নি। ফলে হাসপাতালে ভর্তির দাবির কোনো প্রমাণ পাওয়া যায়নি।
স্বাস্থ্য নিয়ে আগ্রহ
৭৯ বছর বয়সী ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম বয়োজ্যেষ্ঠ প্রেসিডেন্ট হওয়ায় তার স্বাস্থ্য নিয়ে জনমনে সবসময়ই আগ্রহ ও আলোচনা থাকে।
