সুদানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, পাইলটসহ সব আরোহীর মৃত্যু

দক্ষিণ সুদানে বিমান দুর্ঘটনা

দক্ষিণ সুদানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৪

দক্ষিণ সুদানের রাজধানী জুবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ ১৪ আরোহীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

ফ্লাইটের তথ্য

সিটিলিংক অ্যাভিয়েশন পরিচালিত সেসনা ২০৮ ক্যারাভান বিমানটি ইয়েই থেকে জুবা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেছিল। উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটি এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ হারায়।

দুর্ঘটনার কারণ

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খারাপ আবহাওয়া ও কম দৃশ্যমানতার কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে। তবে বিষয়টি এখনো তদন্তাধীন।

উদ্ধার অভিযান

দুর্ঘটনাস্থল দুর্গম হওয়ায় উদ্ধারকর্মীদের দীর্ঘ সময় পাহাড়ি পথ অতিক্রম করতে হয়। দক্ষিণ সুদান রেড ক্রস জানায়, বিকেল পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলেছে।

নিহতদের মরদেহ এতটাই পুড়ে গেছে যে তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।

যাত্রীদের পরিচয়

বিমানে মোট ১৪ জন আরোহী ছিলেন, যাদের মধ্যে ১২ জন দক্ষিণ সুদানের এবং ২ জন কেনিয়ার নাগরিক ছিলেন।

সূত্র: আলজাজিরা

Next News Previous News