অ্যাডভোকেট তাজুল ইসলামের বাবার মৃত্যু
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম-এর বাবা মোহাম্মদ ফজলুল হক খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তাজুল ইসলাম।
ফেসবুক পোস্টে যা লিখেছেন
ফেসবুক পোস্টে তিনি বলেন, “আব্বা জীবন সফর সমাপ্ত করে তার স্রষ্টার কাছে ফিরে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার রুহের মাগফিরাতের জন্য সবার দোয়া চাই।”
তাজুল ইসলামের দায়িত্ব পালন
পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর হিসেবে প্রায় দেড় বছর দায়িত্ব পালন করেন তাজুল ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ পর্যন্ত তার নেতৃত্বে প্রসিকিউশন ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ২৪টি আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয়।
বর্তমানে এসব মামলার বিচারকাজ ট্রাইব্যুনাল-১ ও ট্রাইব্যুনাল-২ এ চলমান রয়েছে এবং এর মধ্যে তিনটি মামলার রায় ঘোষণা করা হয়েছে।
Source: আমার দেশ অনলাইন, ১২ মার্চ ২০২৬
