নেতানিয়াহু ও তার ভাই সত্যি কি নিরাপদে আছেন?

ইরানের হামলায় নেতানিয়াহু পরিবারে গুজব

ইরানের হামলায় নেতানিয়াহু পরিবারে গুজব, তবে উভয়েই নিরাপদ

ইরানের হামলায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার ভাই ইদ্দো নেতানিয়াহু মারা গেছেন এমন খবর ছড়িয়ে পড়ে। এই সংবাদ প্রচার করে সোমবার ইরানি গণমাধ্যম তাসনিম নিউজ

ফেব্রুয়ারিতে ইরানে মার্কিন-ইসরাইলি বিমান হামলার পর থেকে নেতানিয়াহু পরিবারকে নিয়ে নানা ধরনের গুজব ছড়ানো হয়েছে। সামাজিক মাধ্যমে দাবি করা হয়েছিল যে, বেনিয়ামিন নেতানিয়াহু নিহত হয়েছেন এবং তার ভাই ইদ্দো নেতানিয়াহুও মারা গেছেন। কিছু পোস্টে বলা হয়েছিল ইসরাইলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইটামার বেন গভারও আহত হয়েছেন।

তবে, ইসরাইলের গণমাধ্যম বলছে এসব দাবি মিথ্যা। বেনিয়ামিন ও ইদ্দো নেতানিয়াহু উভয়েই নিরাপদ আছেন। ইটামার বেন গভরের আহত হওয়ার কথাও কোনো সত্যতা নেই।

ইসরাইলের বিভিন্ন সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বেনিয়ামিন নেতানিয়াহু ৯ মার্চ আশদোদ বন্দরে উপস্থিত ছিলেন এবং হামলার পর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। তিনি ‘অপারেশন রোয়ারিং লায়ন’ অভিযান চলাকালে ইসরাইলের সামুদ্রিক বাণিজ্য সচল রাখার জন্য পরিদর্শন ও মূল্যায়ন করেছেন।

ইদ্দো নেতানিয়াহু একজন চিকিৎসক এবং লেখক। তিনি রেডিওলজি নিয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং হিব্রু বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসাশাস্ত্রে শিক্ষা নিয়েছেন। এছাড়া তিনি বেশ কয়েকটি নাটক ও বই রচনা করেছেন।

ভিডিওবার্তায় নেতানিয়াহু বলেছেন, "কোনো প্রশ্ন নেই, আমাদের যুদ্ধ শুরু করতে হতো। কিন্তু এ ক্ষেত্রে বড় বিষয়- যুদ্ধে অনেক অর্থ লাগে। অনেক অর্থ। এ কারণে আমাদের বিশেষ বাজেটের প্রয়োজন। কয়েক বিলিয়ন শেকেল (ইসরাইলি মুদ্রা) লাগবে প্রতিরক্ষা বাজেটের জন্য, এই যুদ্ধের জন্য।"

Next News Previous News