ঢাকা ওয়াসার নতুন এমডি মনিরুজ্জামান
ঢাকা ওয়াসার নতুন এমডি মনিরুজ্জামান
ঢাকা: ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মুহা. মনিরুজ্জামান।
সোমবার (৯ মার্চ) তাকে অতিরিক্ত দায়িত্ব দিয়ে অফিস আদেশ জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।
অতিরিক্ত দায়িত্বে নিয়োগ
অফিস আদেশে বলা হয়েছে, মুহা. মনিরুজ্জামান প্রচলিত বিধি-বিধান অনুযায়ী অতিরিক্ত দায়িত্ব ভাতা পাবেন।
তিনি বর্তমানে স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ অনুবিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী অতিরিক্ত দায়িত্ব হিসেবে তিনি এখন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বও পালন করবেন।
Source: আমার দেশ অনলাইন
