জাতীয় গ্রিড লাইনে ত্রুটি, আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২টি ইউনিট বন্ধ
ব্রাহ্মণবাড়িয়া: জাতীয় গ্রিড লাইনে ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি-এর দুটি বৃহৎ ইউনিট হঠাৎ বন্ধ হয়ে গেছে। শুক্রবার বিকেল ৩টার দিকে বিকট শব্দের পর ইউনিট দুটি বন্ধ হয়ে যায়।
বিদ্যুৎ সরবরাহে প্রভাব
- ইউনিট দুটি বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় গ্রিডে প্রায় সাড়ে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ কমে যায়।
- কারিগরি সূত্র জানায়, সচল পাঁচটি ইউনিটের মধ্যে তিনটি বড় ইউনিটে প্রায় সাড়ে ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল।
- এর মধ্যে ৪০০ মেগাওয়াট (নর্থ) ও ৪০০ মেগাওয়াট (ইস্ট) ইউনিট পর্যায়ক্রমে বন্ধ হয়ে যায়।
ত্রুটির কারণ
- আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির নির্বাহী পরিচালক (কারিগরি) প্রকৌশলী মো. আব্দুল মজিদ জানান, আশুগঞ্জ–ভুলতা ৪০০ কেভি গ্রিড লাইনে ত্রুটির কারণে হঠাৎ ট্রিপ করে ইউনিট দুটি বন্ধ হয়েছে।
- ত্রুটির সুনির্দিষ্ট কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।
পুনরায় চালুর উদ্যোগ
- গ্রিড লাইনের ত্রুটি দ্রুত মেরামত করে রাতের মধ্যেই ইউনিট দুটি পুনরায় চালু করার চেষ্টা চলছে।
- গ্যাস সরবরাহ চাহিদা অনুযায়ী না পাওয়ায় ৮০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিট দুটিতে বর্তমানে প্রায় সাড়ে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল।
প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ২০:০৯ | আপডেট: ১৩ মার্চ ২০২৬, ২১:৫৫
