প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০ উপদেষ্টার দায়িত্ব বণ্টন
মন্ত্রী–প্রতিমন্ত্রীর মর্যাদায় নিয়োগ পাওয়া তারেক রহমান এর ১০ উপদেষ্টার মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
মন্ত্রীর পদমর্যাদায় নিয়োগপ্রাপ্ত উপদেষ্টা
- মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান ও রুহুল কবীর রিজভী আহমেদ — রাজনৈতিক উপদেষ্টা
- মো. ইসমাইল জবিউল্লাহ — জনপ্রশাসন মন্ত্রণালয়
- রাশেদ আল মাহমুদ তিতুমীর — অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়
প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগপ্রাপ্ত উপদেষ্টা
- হুমায়ুন কবির — পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়
- ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম — প্রতিরক্ষা মন্ত্রণালয়
- জাহেদ উর রহমান — পলিসি অ্যান্ড স্ট্যাটেজি
- মাহ্দী আমিন — শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়
- রেহান আসিফ আসাদ — ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়
উল্লেখ্য, ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে মন্ত্রী–প্রতিমন্ত্রীর পদমর্যাদায় এই ১০ জনকে উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়। এর আগে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন এবং ২৫ জন পূর্ণ মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেন।
