যুদ্ধে বিধ্বস্ত হওয়া ৭৭৫টি স্কুল এরই মধ্যে মেরামত করে ফেলেছে ইরান

ইরানে হামলায় ক্ষতিগ্রস্ত স্কুল

মার্কিন-ইসরাইলি হামলায় ইরানে ১,৩০০ স্কুল ক্ষতিগ্রস্ত

ইরানের শিক্ষামন্ত্রী আলিরেজা কাজেমি জানিয়েছেন, মার্কিন-ইসরাইলি হামলায় দেশের প্রায় ১,৩০০টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ৭৭৫টি স্কুল মেরামত করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ এই তথ্য জানিয়েছে। কাজেমি বলেন, প্রায় ২০টি স্কুল সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

তেহরান, কেরমানশাহ, ইসফাহান এবং হরমোজগান প্রদেশে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে।

শিক্ষামন্ত্রী আরও জানান, যেসব স্কুলে বেশি ক্ষতি হয়েছে, সেগুলোর মেরামত অক্টোবরের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে।

হামলার মধ্যেও শিক্ষা কার্যক্রম বন্ধ হয়নি। সরাসরি ও অনলাইন ক্লাস চালু ছিল। এছাড়া টেলিভিশনের মাধ্যমেও শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

শিক্ষার্থীদের মানসিক সহায়তার জন্য কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হয়েছে।

মিনাবের শাজারেহ তাইয়েবেহ বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭০ জনের স্মরণে স্কুলগুলোতে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। নিহতদের বেশিরভাগই ছিল ছাত্রী ও তাদের শিক্ষক।

Next News Previous News