ইরানের পারমাণবিক প্রস্তাব নাকচ করল যুক্তরাষ্ট্র

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা

ইউরেনিয়াম ইস্যুতে মতবিরোধে ভেস্তে গেল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক | সূত্র: নিউইয়র্ক টাইমস

পাকিস্তানের ইসলামাবাদে শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্র ইরানকে ২০ বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত করতে বললেও তেহরান জানায় তারা কেবল পাঁচ বছরের জন্য এতে সম্মত হতে পারে।

যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানও তাদের অবস্থানে অনড় থাকে।

প্রতিবেদনে বলা হয়, ইরান উচ্চ-সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ সরিয়ে নেওয়ার মার্কিন অনুরোধও প্রত্যাখ্যান করেছে। যদিও তারা উপাদানের ঘনত্ব কমানোর কথা বলেছে, তবে ভবিষ্যতে তা আবার অস্ত্র-গ্রেডে উন্নীত করার সম্ভাবনা রয়েছে।

“২০ বছরের পরিবর্তে মাত্র ৫ বছরের জন্য সমৃদ্ধকরণ স্থগিত করতে রাজি ইরান।”

কর্মকর্তাদের মতে, এই মতপার্থক্যই আলোচনার প্রধান বাধা হয়ে দাঁড়ায় এবং শেষ পর্যন্ত আলোচনা ভেস্তে যায়।

নিউইয়র্ক টাইমস ও ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, উভয় পক্ষের মধ্যে আরেক দফা আলোচনার সম্ভাবনা থাকলেও এখনো কোনো নির্দিষ্ট পরিকল্পনা হয়নি।

কোনো চুক্তি ছাড়াই ইসলামাবাদ ত্যাগ করে মার্কিন প্রতিনিধিদল।

আলোচনার ব্যর্থতার জন্য যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষই একে অপরকে দায়ী করছে, যা ভবিষ্যৎ কূটনৈতিক প্রচেষ্টাকে আরও জটিল করে তুলতে পারে।

Next News Previous News