ট্রাম্পের মন্তব্যে প্রতিক্রিয়া, পোপ লিও যা বললেন
ট্রাম্পের সমালোচনার পরও অবস্থানে অনড় পোপ লিও
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার পরও নিজের অবস্থানে অনড় থাকার কথা জানিয়েছেন পোপ চতুর্দশ লিও। তিনি বলেছেন, তিনি ট্রাম্প প্রশাসনকে ভয় পান না।
সোমবার পাপাল বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পোপ বলেন, তিনি কোনো বিতর্কে জড়াতে চান না এবং তার বক্তব্য কারও বিরুদ্ধে নয়। বরং তিনি সবাইকে শান্তি ও পুনর্মিলনের পথ খোঁজার আহ্বান জানান।
ইরান যুদ্ধ ইস্যুতে নিজের মন্তব্য নিয়ে সমালোচনার প্রসঙ্গে তিনি বলেন, যুদ্ধ এড়ানোর সব উপায় খুঁজে বের করাই এখন জরুরি এবং এতে সবার দায়িত্ব রয়েছে।
পোপ আরও বলেন, তিনি চার্চের দায়িত্ব পালনে অটল থাকবেন এবং নিজেকে একজন শান্তির দূত হিসেবে মানুষের মধ্যে সংলাপ ও সহমর্মিতা বাড়ানোর চেষ্টা চালিয়ে যাবেন।
এর আগে ট্রাম্প পোপের সমালোচনা করে তাকে ‘দুর্বল’ এবং আন্তর্জাতিক সম্পর্কের জন্য অনুপযুক্ত বলে মন্তব্য করেন।
চলমান এই বক্তব্য-পাল্টা বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে, যেখানে একদিকে রাজনৈতিক অবস্থান, অন্যদিকে ধর্মীয় ও নৈতিক বার্তার গুরুত্ব উঠে এসেছে।
