দীপালির মরদেহ দেশে আনার চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতীয় সংবাদ

দীপালির মরদেহ দেশে আনার চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬ | প্রতিবেদক: নিজস্ব প্রতিনিধি
দীপালি খাতুন

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বাংলাদেশি নারী দীপালি খাতুনের মরদেহ দ্রুত দেশে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শনিবার বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্কারদিয়া গ্রামে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

“লেবাননে বর্তমানে যুদ্ধাবস্থা বিরাজ করছে। ফ্লাইট সুবিধাজনক অবস্থায় না থাকলেও মরদেহ দ্রুত দেশে আনার জন্য আমরা কাজ করছি।”

প্রতিমন্ত্রী জানান, ইতোমধ্যে দীপালির পরিবারের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে। লেবাননে বাংলাদেশের মিশনও বিষয়টি নিয়ে সক্রিয়ভাবে কাজ করছে।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সচেষ্ট রয়েছে। যারা দেশে ফিরতে ইচ্ছুক, তাদের জন্য চার্টার্ড ফ্লাইটসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দেশে ফিরে আসা প্রবাসীদের পুনর্বাসনের বিষয়েও সরকার উদ্যোগ নিচ্ছে বলে জানান তিনি।

Next News Previous News