আন্দোলন শুরু হয়ে গেছে: জামায়াত আমির

শফিকুর রহমানের বক্তব্য

দেশে আন্দোলন শুরু হয়েছে: শফিকুর রহমান

১৩ এপ্রিল | জাতীয় সেমিনার, আইইডিবি মিলনায়তন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে আন্দোলন শুরু হয়ে গেছে এবং এই আন্দোলনকে ধাপে ধাপে সফলতার দিকে নিয়ে যেতে হবে।

“আমাদের কণ্ঠ দমিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, কিন্তু আমরা কখনো থামিনি।”

সরকারের দ্বৈত নীতির সমালোচনা করে তিনি বলেন, একসময় গণভোট হারাম বলা হয়, আবার অন্য সময় তা আংশিক গ্রহণযোগ্য করা হয়—যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল।

তিনি বলেন, জনগণ তাদের প্রতিনিধিদের সংসদে পাঠিয়েছে কথা বলার জন্য, চুপ করে থাকার জন্য নয়।

“এই সংসদের সুবিধা নেওয়ার জন্য আমরা আসিনি; জনগণের অধিকার আদায়ের জন্য এসেছি।”

গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরে শফিকুর রহমান বলেন, এই আন্দোলন শুধু ছাত্র বা রাজনীতিবিদদের নয়, বরং সাধারণ শ্রমজীবী মানুষেরও।

তার মতে, শহীদদের বড় অংশই শ্রমিক, যারা পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

“জুলাই নেই তো আমরাও নেই—এই জুলাইয়ের আকাঙ্ক্ষার বিরোধিতা করে কেউ পার পাবে না।”

তিনি বলেন, এই আন্দোলন কোনো ক্ষমতার লড়াই নয়; বরং জনগণের রায় এবং শহীদদের ত্যাগের সম্মান রক্ষার আন্দোলন।

ভবিষ্যতের আন্দোলনে নিজেদের সক্রিয় উপস্থিতির আশ্বাস দিয়ে তিনি বলেন, যতদিন জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রয়োজন থাকবে, ততদিন তারা সংগ্রাম চালিয়ে যাবেন।

“আমরা আমাদের সন্তানদের কারো গোলাম বানাতে চাই না—ফ্যাসিবাদ বরদাস্ত করা হবে না।”

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এই আন্দোলন সবার জন্য, তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে পাশে থাকার আহ্বান জানান।

Next News Previous News