নতুন গণমাধ্যম নিয়ে আসছেন সাকিব

খেলা

নতুন গণমাধ্যম নিয়ে আসছেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক | ১২ এপ্রিল ২০২৬, ২২:৩৮

ক্রিকেটার, ব্যবসায়ী ও রাজনীতিবিদের পর এবার প্রকাশক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন Shakib Al Hasan। বাংলাদেশের সাবেক এই অধিনায়ক বর্তমানে রাজনৈতিক কারণে দেশের বাইরে অবস্থান করছেন।

যুক্তরাষ্ট্রে বসেই নতুন এক উদ্যোগ নিয়েছেন তিনি। একটি ডিজিটাল সংবাদমাধ্যম চালু করতে যাচ্ছেন সাকিব।

শিগগিরই চালু হতে যাওয়া এই নতুন সংবাদমাধ্যমটির নাম হবে ‘বিয়ন্ড বাংলা’

এখান থেকে বাংলা ও ইংরেজি—দুই ভাষায়ই সংবাদ প্রকাশ করা হবে। সাকিব নিজেই এ তথ্য জানিয়েছেন।

সংবাদমাধ্যমটি বাংলাকে প্রধান্য দিয়ে সংবাদ পরিবেশন করলেও এটি যুক্তরাষ্ট্র থেকেই পরিচালিত হবে। যেহেতু সাকিব সেখানে অবস্থান করছেন, তাই তার সরাসরি তত্ত্বাবধানেই যাত্রা শুরু করবে মাধ্যমটি।

ডিজিটাল সংবাদমাধ্যম হিসেবে শুধু টেক্সট নয়, ভিজ্যুয়াল কনটেন্টও থাকছে। রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক, খেলা, বিনোদনসহ সব ধরনের সংবাদ গুরুত্ব দিয়ে প্রচার করা হবে।

“চেষ্টা করব সব এক্সক্লুসিভ নিউজ করার”
Next News Previous News